মোহনগঞ্জে পল্লী চিকিৎসক খুন

আপডেট : ২৩ জুন ২০১৫, ১৩:৫২
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বড়তলী বানিয়ারহারী ইউনিয়নের নগর গ্রামে তোফায়েল আহমেদ রুবেল (৩৫) নামে এক পল্লী চিকিৎসক খুন হয়েছে। 
 
সোমবার মধ্য রাতে নগর বাজারের পাশে নিজ ফিশারিতে এ হত্যাকাণ্ডটি ঘটেছে। রুবেল নগর গ্রামের সাইদুল ইসলামের পুত্র। নেত্রকোনার পুলিশ সুপার জয়দেব চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 
 
মোহনগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাদতন্তের জন্য নেত্রকোনা সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।