ট্রাম্পের ক্ষমতার অপব্যবহার নিয়ে প্রতিনিধি পরিষদের তদন্ত শুরু

আপডেট : ০৪ মার্চ ২০১৯, ০০:৪৩

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার শাসনামলে বিচারে বাধা এবং ক্ষমতার অপব্যবহার করেছেন কিনা সেই বিষয়ে তদন্ত শুরু করেছে মার্কিন প্রতিনিধি পরিষদ। পরিষদের নিয়ন্ত্রণে বিরোধী ডেমোক্র্যাটরা। পরিষদের বিচার বিভাগীয় কমিটি এ বিষয়ে অন্তত ৬০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে নথি চাইবে। কমিটির চেয়ারম্যান জেরল্ড নাডলার এবিসিকে জানিয়েছেন- তারা বিচার বিভাগ, প্রেসিডেন্ট ট্রাম্পের ছেলে ট্রাম্প জুনিয়র এবং ট্রাম্প অর্গানাইজেশনের মুখ্য অর্থনৈতিক কর্মকর্তা অ্যালেন উইসেলবার্গসহ অন্যান্যদের কাছে নথি চাইবেন। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প ফের রুশ তদন্ত ইস্যুতে রবার্ট মুলারের নেতৃত্বাধীন কমিটির সমালোচনা করেছেন। -রয়টার্স