ডিএসই জানিয়েছে—প্রকৌশল খাতের কোম্পানি বিডি থাই অ্যালুমিনিয়ামের শেয়ারহোল্ডাররা ফেসভ্যালুতে রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দিয়েছে। কোম্পানিটি ১৫ টাকা প্রিমিয়ামের পরিবর্তে ১০ টাকা ফেসভ্যালুতে শেয়ার ইস্যু করবে। সম্প্রতি কোম্পানির বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ারহোল্ডারারা এ অনুমোদন দিয়েছে। বিডি থাই ১:১ হারে অর্থাত্ ১টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার ইস্যু করবে। তবে কোম্পানিটি বিএসইসির অনুমোদন পেলেই রাইট ইস্যু করতে পারবে।
