শাবি ভিসির পদত্যাগের দাবিতে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে শিক্ষকদের তালা

আপডেট : ২৪ জুন ২০১৫, ০০:৪২

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো: আমিনুল হক ভুঁইয়ার পদত্যাগ দাবিতে গতকাল মঙ্গলবার সকালে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে তালা ঝুলিয়ে দেয় আন্দোলনকারী আওয়ামী-বাম সমর্থিত কয়েকজন শিক্ষক। অবশ্য দুপুরে শিক্ষকদের দেয়া তালা ভেঙ্গে দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

 
ক্যাম্পাস সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের ভিসির বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তুলে গত এপ্রিল মাসে আন্দোলন শুরু করে অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবালের নেতৃত্বাধীন শিক্ষক গ্রুপ। কিন্তু ভিসি অধ্যাপক ড. মো: আমিনুল হক ভুঁইয়া ছুটিতে থাকায় গত ২ মাস আন্দোলন থেকে সরে আসে শিক্ষকদের এই গ্রুপটি। নির্ধারিত ছুটি শেষে গত সোমবার ভিসি যোগদান করার পর থেকেই ভিসি বিরোধী টানা আন্দোলনে নেমেছে বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক গ্রুপ। ভিসির অপসারণ দাবিতে গতকাল সকাল ৯টার দিকে আন্দোলনকারী শিক্ষক অধ্যাপক মোহম্মদ ইউনুস, সহযোগী অধ্যাপক মো: ফারুক উদ্দিন, অধ্যাপক মস্তাবুর রহমান ও অধ্যাপক আব্দুল গণির নেতৃত্বে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে তালা ঝুলিয়ে দেয়া হয়। পরে আন্দোলকারীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান গ্রহণ করেন। পরে দুপুর দেড়টার দিকে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের এই তালা ভেঙ্গে ফেলে ছাত্রলীগ নেতাকর্মীরা। এসময় আন্দোলনকারী শিক্ষক ও ছাত্রলীগ নেতাকর্মীদের মাঝে উত্তেজনা দেখা দেয়। পরে শিক্ষকরা স্থান ত্যাগ করলে পরিস্থিতি শান্ত হয়।
 
বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো: আমিনুল হক ভুঁইয়ার কাছে সার্বিক বিষয় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, শিক্ষার্থীদের জিম্মি করে কোন আন্দোলন যৌক্তিক নয়। 
 
ইবিতে দ্বিতীয় দিনের মতো তালা, অচল ক্যাম্পাস
 

এদিকে চাকরির দাবিতে গতকাল ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রশাসন ভবনের সকল অফিসে দ্বিতীয় দিনের মতো তালা ঝুলিয়ে দেয় চাকরি প্রত্যাশী সাবেক ছাত্রলীগ নেতা-কর্মীরা। ফলে অচল হয়ে পড়ে পুরো ক্যাম্পাস। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনসহ মেইন গেটে গতকাল সকাল থেকে তালা ঝুলিয়ে দেয়ায় ক্যাম্পাসে শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের কোনো পরিবহন প্রবেশ করতে পারেনি