চেক প্রতারণার একটি মামলায় নারায়ণগঞ্জের নাগরিক আন্দোলন নেতা রফিউর রাব্বিকে এক বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে দুই কোটি ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুন-উর রশিদ এই রায় দেন।
২০১৩ সালে অপহরণকারীদের হাতে নিহত স্কুলছাত্র ত্বকীর বাবা রফিউর রাব্বি। তিনি নারায়ণগঞ্জের সাংস্কৃতিক সংগঠক।
শহরের উত্তর চাষাঢ়া এলাকার জালাল উদ্দিন রাব্বির বিরুদ্ধে ৭৫ হাজার টাকার চেক প্রতারণার অভিযোগ আনেন।
বাদীর আইনজীবী জানিয়েছেন, জরিমানার টাকার মধ্যে এক কোটি ৪০ লাখ টাকা মামলার বাদীকে ও বাকি টাকা সরকারি কোষাকারে জমা দিতে বলা হয়েছে।
রাব্বির আইনজীবী জানিয়েছেন, তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন।
