লোহাগাড়ায় গৃহবধূর বিষপানে আত্মহত্যা

আপডেট : ২৪ জুন ২০১৫, ১৬:৫৩
জেলার লোহাগাড়া উপজেলায় হেনা আক্তার (২৬) নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। হেনা উপজেলার আমিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যানঘাটাস্থ সিকদার পাড়ার জাহাঙ্গীর আলমের স্ত্রী।
 
জানা গেছে, মাদারীপুরের মেয়ে হেনা আক্তারের আট বছর আগে জাহাঙ্গীর আলমের সাথে বিবাহবন্ধনে আবন্ধ হন। দাম্পত্য জীবনে তাদের মনোমালিন্য ছিল না। মঙ্গলবার ইফতারের পরে সবার অগোচরে হেনা  আক্তার বিষপান করে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান। তিনি এক সন্তানের জননী ছিলেন।