খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

আপডেট : ২৪ জুন ২০১৫, ১৭:৩৬
দুই ঘণ্টা পর খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
 
অভয়নগরের নওয়াপাড়া স্টেশন মাস্টার শোভন রায় জানান, বুধবার দুপুর একটার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনটি অভয়নগরের কলাতলা এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ট্রাকটি রেললাইনের উপরে আটকে পড়লে খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দুপর আড়াই নাগাদ ট্রাকটি সরিয়ে নেয়া হলে বিকেল তিনটা থেকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
 
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চত করেছেন।IMG0