জেলায় ভুয়া বিজ্ঞপ্তি দিয়ে লোক নিয়োগ ও সোলার প্যানেল দেয়ার কথা বলে এক কোটি ৮০ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে হাই হাই কোম্পানির চেয়ারম্যান এবং ডাইরেক্টরকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার বিকেলে ফিউচার লাইফ মাল্টিপারপাস ডেভলেপমেন্ট অর্গানাইজেশনের সভাপতি বেলাল হোসেন ও পরিচালক আমজাদ হোসেনকে ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এর আগে প্রতারণার অভিযোগে এরিয়া ম্যানেজার গোলাম মস্তোফা বাদী হয়ে একটি মামলা করেন।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
