এটা এনডিএ সরকার কোনো পদত্যাগ নয়

আপডেট : ২৫ জুন ২০১৫, ০০:৫৭

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, এই সরকার ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (এনডিএ) এ সরকার, সাবেক সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) সরকার নয়। তাই ললিত মোদী ইস্যুতে কোনো পদত্যাগের ঘটনা ঘটবে না। গতকাল বুধবার মন্ত্রীসভার বৈঠক শেষে রাজনাথ সিং সাংবাদিকদের এ কথা বলেন। খবর এনডিটিভি’র।

 

স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন,মন্ত্রীসভার বৈঠকে কারো পদত্যা না করার সিদ্ধান্ত হয়েছে। কংগ্রেসসহ বিরোধী দলগুলো ললিত মোদীকে অবৈধভাবে ভিসা পাইয়ে দেয়ার অভিযোগে পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজ এবং রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের পদত্যাগ দাবি করে আসছিল। আর রবি শঙ্কর প্রসাদ বলেন, আমাদের মন্ত্রীরা তাই করেননি যা ইউপিএ সরকারের মন্ত্রীরা করেছিলেন। সুষমা স্বরাজ এবং বসুন্ধরার বিষয়ে কোনো সিদ্ধান্ত না নিলে আগামী বাজেট অধিবেশনের কার্যক্রম বন্ধ করার ঘোষণা দিয়েছে বিরোধী দল।