বেনাপোলে পাচারকারীসহ আটক ১০

আপডেট : ২৫ জুন ২০১৫, ১৪:৩৮
বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে বুধবার রাতে রবিউল ইসলাম (২২) নামে এক পাচারকারীসহ ৯ জনকে আটক করেছে বিজিবি। আটক রবিউলের বাড়ি গোপালগঞ্জ জেলার মকছেদপুর গ্রামে।
 
২৩ বিজিবির পুটখালি ক্যাম্পের  কোম্পানি কমান্ডার সুবেদার শফি উদ্দিন হাওলাদার জানান, গোপন সংবাদে জানতে পারি রবিউল ইসলাম নামে এক মানব পাচারকারী বেশ কিছু লোক নিয়ে ভারতে যাওয়ার জন্য চরেরমাঠ নামক স্থানে অবস্থান করছে। 
 
এমন সংবাদে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ৯ জনকে আটক করা হয়। আটককৃতদের বাড়ি গোপালগঞ্জ জেলার মকছেদপুর থানার বিভিন্ন গ্রাম এলাকায়।
 
রবিউল ইসলামকে পাচার মামলার আসামি করে বাকি ৯ জনকে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।