নাইজারের সেনাবাহিনী জঙ্গি গ্রুপ বোকো হারামের ১৫ সদস্যকে হত্যার দাবি করেছে। সেনাবাহিনীর স্থল ও বিমান হামলায় এসব জঙ্গি প্রাণ হারিয়েছে বলে বুধবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক ঘোষণায় এই কথা বলা হয়।
গত সপ্তাহে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় নাইজারে বোকো হারামের হামলায় নারী ও শিশুসহ ৩৮ বেসামরিক নিহত হওয়ার পর তাদের বিরুদ্ধে অভিযানের এই ঘোষণা এলো।
কর্নেল মুস্তাফা লেডরু রাষ্ট্রীয় রেডিও বার্তায় বলেন, ১৫ জনকে হত্যা করা ছাড়াও সেনাবাহিনী ২০ জঙ্গিকে আটক করেছে। এছাড়া একটি সাঁজেয়া যান, ২৬টি মোটরবাইক ধ্বংস এবং জঙ্গিদের খাবার ও জ্বালানিও আটক করেছে।
উল্লেখ্য, গত কয়েক মাস ধরে বোকো হারামের বিরুদ্ধে নাইজেরিয়া, চাদ, নাইজার ও ক্যামেরুন যৌথ অভিযান চালিয়ে আসছে। সূত্র: এএফপি।
