জিয়া অরফানেজ: বাদীর সাক্ষ্য বাতিলের আবেদনে আদেশ ২৯ জুন

আপডেট : ২৫ জুন ২০১৫, ১৪:১৬
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বাদীর জবানবন্দি বাতিল করে নতুন করে সাক্ষ্যগ্রহণের জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদনের বিষয়ে আদেশ ২৯ জুন।
 
এ বিষয়ে তিন দিন শুনানি করে বিচারপতি মো. মঈনুল ইসলাম ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার আদেশের এই দিন ধার্য করেন।
 
খালেদা জিয়ার পক্ষে এদিন শুনানি করেন এ জে মোহাম্মদ আলী। দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।
 
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার বাদীর সাক্ষ্য বাতিল চেয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আবেদনের ওপর শুনানি শেষ হয়। 
 
মামলার বাদী দুদক কর্মকর্তা হারুন-অর রশিদের সাক্ষ্য বাতিল চেয়ে হাইকোর্টে রিভিশন মামলা করেন খালেদা জিয়া। গত চারদিন ধরে এ আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়।