শাশা ডেনিমস রবিবার থেকে ‘এ’ ক্যাটাগরিতে

আপডেট : ২৫ জুন ২০১৫, ১৮:১০
 
 
 
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি শাশা ডেনিমস ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হচ্ছে। রবিবার থেকে এটি কার্যকর হবে। 
 
চলতি বছর কোম্পানিটি শেয়ারবাজারে ‘এন’ ক্যাটাগরিতে তালিকাভুক্ত হয়। তালিকাভুক্তির পর ২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য কোম্পানির পরিচালনা পর্ষদ ৩৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে। এর মধ্যে ২০ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ। 
লভ্যাংশ বিতরণ সম্পন্ন হওয়ায় কোম্পানিটিকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করা হচ্ছে।