ডিএসই জানিয়েছে—লেনদেনের প্রথম দিন বৃহস্পতিবার অলিম্পিক এক্সেসরিজের দর বেড়েছে ৩৯১ শতাংশ। ১০ টাকা থেকে দিনশেষে দর বেড়ে ৪৯ টাকায় দাঁড়িয়েছে।
কোম্পানিটি আইপিওতে ২ কোটি শেয়ার ছেড়েছে। প্রথম দিনে কোম্পানিটির ৮৭ লাখ ২১ হাজার ৭৩১টি শেয়ার হাতবদল হয়েছে। সে হিসাবে আইপিওতে বরাদ্দ দেয়া শেয়ারের সাড়ে ৪৩ শতাংশই প্রথম দিনে হাতবদল হয়েছে।
