তুলীগঙ্গা নদীতে ডুবে তরুণের মৃত্যু

আপডেট : ২৫ জুন ২০১৫, ২১:২১
জেলার পাঁচবিবি উপজেলাধীন তুলীগঙ্গা নদীতে ডুবে এক তরুণ নিহত হয়েছেন। মিথুন উপজেলার উচাই বাজারের মো. মোস্তাকের ছেলে।
 
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে পাঁচ বন্ধু পাথরঘাটার নির্মাণাধীন সুইচ গেট সংলগ্ন ওই নদী তটে গোসল করতে যায়। এ সময় মিথুন সরকার (২২) নামে ওই তরুণ পানিতে ডুবে মারা যায়। বিকেল পাঁচটায় তার লাশ উদ্ধার করে পারিবারিক কবস্থানে দাফন করা হয়।
 
এ ঘটনায় নিহতের চাচা উপজেলার আটাপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আব্বাস আলী সরকার একটি ইউডি মামলা করেছেন।  
 
পাঁচবিবি থানার পুলিশ কর্মকর্তা এসআই আজাহারুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন।