আইএস জঙ্গিরা সিরিয়ার সীমান্তবর্তী শহর কোবানের দক্ষিণে অবস্থিত একটি গ্রামে নারী ও শিশুসহ অন্তত ৩০ কুর্দিকে হত্যা করেছে। খবর বাসসের।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ কথা জানিয়েছে।
সংস্থাটি জানায়, আইএস বারথ বুতান নামক একটি কুর্দি গ্রামে নারী-শিশু এবং লড়াইয়ের জন্য অস্ত্র হাতে নিয়েছিলেন এমন অন্তত ২০ জনকে গুলি করে হত্যা করেছে।
