বগুড়া-রংপুর মহাসড়কে ট্রাক ও পিকাপ-ভ্যানের মুখোমুখি সংর্ঘষে পিকাপ-ভ্যানের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত ওই ভ্যানের হেলপারকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
শুক্রবার বেলা ১২টার দিকে মহাসড়কের শিবগঞ্জ থানার পাকুড়তলা নামক স্থানে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত আখিকুর রহমান (২৪) গাইবান্ধা সদর উপজেলার পিয়ারাপুর গ্রামের মৃত ছয়দার আলীর ছেলে।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক(এসআই) আব্দুর রাজ্জাক জানান, দুর্ঘটনা কবলিত ট্রাক ও পিকাপটি আটক করা হয়েছে। ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।
