ঝিনাইদহ শহরের ব্যাপারিপাড়া থেকে গোপন বৈঠক কালে জামায়াতের ৯ নারী কর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুর তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়।
আটককৃতরা হলেন- সুমিয়া খাতুন (৪০), ফাতেমা খাতুন (২৬), জহুরা বানু (৫২), জোবাইদা বেগম (৪৫), শেফালী বেগম (২৭), শারমিন (৩৮), রিনা খাতুন করিতা (৩২) জলি খাতুন (২৭) ও রোকেয়া খাতুন (৩৮)। এদের বাড়ি শহরের বিভিন্ন মহল্লা পাড়ায়।
ঝিনাইদহের সহকারি পুলিশ সুপার গোপিনাথ কানজিলাল জানান, গোপন সূত্রের খবর ছিল; ব্যাপারিপাড়ার মহসিন আলির বাড়িতে জামায়াতের একদল নারী কর্মী সরকার বিরোধী গোপন বৈঠক করছে। পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। তাদের কাছ থেকে সরকার বিরোধী কর্ম পরিকল্পনার একটি নোট বুক উদ্ধার করা হয়।
