গোপালগঞ্জে বাসচাপায় নিহত ১

আপডেট : ২৭ জুন ২০১৫, ১৬:৪৯


গোপালগঞ্জে বাসচাপায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির (৪৫) মৃত্যু হয়েছে। শনিবার ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার কাড়ারগাতি নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার এসআই তারেকুল হক জানিয়েছেন, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী পর্যটক পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে ওই ব্যক্তিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা রাস্তার পাশে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।  

তিনি আরো জানান, ধারনা করা হচ্ছে রাস্তা পারাপারের সময় এ দুঘর্টনা ঘটে। নিহতের নাম পরিচয় জানা যায়নি।