ইয়াবায় সংশ্লিষ্টতা, নারায়ণগঞ্জ সদরের ওসিকে প্রত্যাহারের নির্দেশ

আপডেট : ০৪ মার্চ ২০১৯, ১৭:২০

৪৯ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় আসামিদের জবানবন্দিতে নাম আসায় নারায়ণগঞ্জের সদর থানার ওসি কামরুল ইসলামকে প্রত্যাহারের (ক্লোজ) নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পুলিশ সুপারকে এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। আগামী এক মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে তদন্ত কর্মকর্তাকে বলা হয়েছে। 

বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেয়।

আরও পড়ুন: কাদেরের চিকিৎসায় ঢাকায় আসছেন ভারতের দেবী শেঠী​

হাইকোর্টের তলব আদেশে আজ সোমবার আদালতে হাজির হন তদন্ত কর্মকর্তা। সংক্ষিপ্ত শুনানি নিয়ে আজ আদালত উপরোক্ত আদেশ দেয়।

ইত্তেফাক/কেআই