লালমনিরহাটে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

আপডেট : ২৮ জুন ২০১৫, ১১:৫০
লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর বাসস্ট্যান্ড এলাকায় যুবলীগের কর্মী ফকরুল ইসলাম বুলেট নামে একজন নিহত ও তার সহকর্মী বাবু আহত হয়েছেন। 
 
স্থানীয় সূত্রে জানা গেছে, মহেন্দ্রনগর ইউনিয়নের আমিনুল খাঁ গ্রুপের সাথে পূর্ব শত্রুতার জের ধরে মোবাইল ফোনে ডেকে বুলেটকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্য করা হয়।
 
নিহত বুলেট মহেন্দ্রনগর এলাকার অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হক সরকারের ছোট ছেলে। 
 
এ ব্যাপারে লালমনিরহাট সদও  থানার দায়িক্ত প্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাফুজার রহমান ঘটনার সত্যতা নিশ্চত করেন।