কুমিল্লায় সংঘর্ষে টেঁটাবিদ্ধ দুইজনের মৃত্যু

আপডেট : ২৮ জুন ২০১৫, ১৩:০৮
কুমিল্লার লাকসামে জমি নিয়ে সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। 
 
রবিবার সকালে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
 
নিহতরা হলেন- উপজেলার শ্রীয়াং গ্রামের সফিকুর রহমানের ছেলে আবদুর রহিম (৩০) ও আবদুল মান্নানের ছেলে সুলতান (২৮)।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীয়াং গ্রামের সাইফুল ও সেলিম গ্রুপের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছে দীর্ঘদিন ধরে। এর জের ধরে শনিবার সন্ধ্যায় দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। আহতের লাকসামের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। 
 
টেঁটাবিদ্ধ গুরুতর আহত আবদুর রহিম ও সুলতানকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে তাদের মৃত্যু হয়।
 
লাকসাম থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, সংঘর্ষের ঘটনায় দুইজন নিহতের খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে গেছে।