অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু

আপডেট : ২৮ জুন ২০১৫, ১৭:৩২
জেলায় অটোরিকশার চাকার সঙ্গে গলার ওড়না পেঁচিয়ে এ কিশোরীর মৃত্যু হয়েছে। রবিবার নগরীর আরডিএ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। নিহত ময়ুরী খাতুন (১৩) জেলার মোহনপুর উপজেলার হাটরা গ্রামের জনৈক মুকুল হোসেনের মেয়ে।
 
জানা গেছে, ময়ুরী খাতুন নগরীর বোয়ালিয়া মডেল থানার ওয়্যারলেস অপারেটর মুঞ্জুরুলের বাসায় গৃহকর্মীর কাজ করতো। তাকে নিয়ে স্যান্ডেল কিনতে সাহেব বাজারে আসার সময় অটোরিকশার চাকার সঙ্গে ময়ুরীর গলার ওড়না পেঁচিয়ে যায়। এতে গুরুতর আহত হলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন জানান, ঘটনাটি শুনেছি।