মুরাদনগরে অজ্ঞাত কিশোরীর গলাকাটা লাশ উদ্ধার

আপডেট : ০৪ মার্চ ২০১৯, ১৫:৫৯

কুমিল্লার মুরাদনগর উপজেলার গোমতি নদী থেকে এক কিশোরীর (১৮) গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার কেন্দ্রীয় কবরস্থান সংলগ্ন গোমতি নদী থেকে লাশ উদ্ধার করে মুরাদনগর থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয়রা দেখতে পায় গোমতি নদী দিয়ে একটি লাশ ভেসে যাচ্ছে। তারা পুলিশকে খবর দিলে মুরাদনগর থানার এসআই নূর নবীর নেতৃত্বে একদল পুলিশ কবরস্থান এলাকা থেকে লাশ উদ্ধার করে। লাশটি ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ সারাদেশে সাংবাদিক নির্যাতন ও গ্রেফতারের প্রতিবাদে গৌরনদীতে প্রতিবাদ

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম মনজুর আলম বলেন, ‘হত্যা করে লাশটি নদীতে ফেলা হয়েছে। প্রাথমিক সুরতহালে লাশের গলায় ও শরীরের বিভিন্ন স্থানে কাটা চিহ্ন পাওয়া গেছে।’

ইত্তেফাক/নূহু