সাভারে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

আপডেট : ২৯ জুন ২০১৫, ০২:৪৪

সাভারে ৬ষ্ঠ শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়ের করেছেন ওই ছাত্রীর বাবা। সাভার মডেল থানায় ওই ছাত্রীর বাবা মো. আনিছুর রহমান গতকাল রবিবার দুপুরে বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

 
মামলা সূত্রে জানা যায়, শনিবার চাপাইন এলাকার মাহমুদা বেগমের বাড়ির কেয়ারটেকার আনিছুর রহমানের ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া মেয়েকে বেশ কিছুদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল ডগরমোড়া এলাকার সাইফুল ইসলাম (১৮)। এরই ধারাবাহিকতায় ওই দিন সুযোগ বুঝে সে বাড়িতে ডেকে নিয়ে তাকে ধর্ষণ করে। ঘটনার পর সাভার থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই ছাত্রীকে ভর্তি করে প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে। পরে উন্নত চিকিত্সার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সে ঢামেকে চিকিত্সাধীন আছে।
 

সাভার মডেল থানার ওসি কামরুজ্জামান বলেন, ধর্ষণের ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। অভিযুক্তকে এখনো আটক করা যায়নি। তবে গ্রেফতারের চেষ্টা চলছে।