চট্টগ্রামের মুরাদপুর থেকে জঙ্গি সংগঠন হিজবুত তাহরীর তিনজন নেতাকে আটক করা হয়েছে।
রবিবার দিবাগত গভীর রাতে তাদের আটক করে র্যাব-৭।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) সোহেল মাহমুদ এ তথ্য নিশ্চিত করে ইত্তেফাককে জানিয়েছেন।
এ বিষয়ে রবিবার দুপুর দেড়টার দিকে সংবাদ সম্মেলনের আহ্বান করেছে র্যাব।
