ফেনীতে ১১ হাজার পিস ইয়াবাসহ আটক ১

আপডেট : ২৯ জুন ২০১৫, ১৫:৪৪
 
ফেনীর ফতেহপুর এলাকা থেকে ১১ হাজার ৮০০ পিস ইয়াবা ও একটি প্রাইভেট কারসহ মোহাম্মদ হোসেন নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার ভোররাতে তাকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে তাকে আটক করা হয়। আটক হোসেন হবিগঞ্জ জেলার মাধবপুর এলাকার শোখলেছুর রহমানের ছেলে।
 
মহাসড়ক পুলিশ জানায়, ফেনী মহিপাল মহাসড়ক পুলিশের একটি টহল দল ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফতেহপুর এলাকায় চেকপোস্ট বসায়। ঢাকাগামী একটি এলিয়েন প্রাইভেট কারের গতিরোধ করার চেষ্টা করলে  চালক গাড়ি রেখে পালিয়ে যায়। এসময় পুলিশ গাড়িটি আটক করে তল্লাশি চালিয়ে ১১ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মোহাম্মদ হোসেন নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করে।
 
মহিপাল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন পাঠান জানান, আটককৃত ইয়াবা ব্যবসায়ী মোহাম্মদ হোসেনের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।