পেরুকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে উঠেছে চিলি। এদুয়ার্দো ভার্গাসের জোড়া গোলে ফাইনালে গেল স্বাগতিকরা।
রাজধানী সান্তিয়াগোতে বাংলাদেশ সময় মঙ্গলবার ভোরে সেমি-ফাইনালের এই ম্যাচের ২০ মিনিটের মধ্যেই লাল কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন পেরুর ডিভেন্ডার কার্লোস সামব্রানো। তাই বেশিরভাগ সময় ১০ জন নিয়ে খেলে পেরু।
বে এর আগে সামব্রানোর মুখে মুখে হাত দিয়ে আঘাত করেও শাস্তি পাওয়া থেকে বেঁচে গিয়েছিলেন চিলির মিডফিল্ডার আর্তুরো ভিদাল।
IMG0
৪২তম মিনিটে আলেক্সিস সানচেসের ক্রস পোস্টে লেগে ফেরত এলে তা জালে ঢুকিয়ে দেন ভার্গাস। টিভি রিপ্লেতে অবশ্য দেখা যায় অফসাইডে ছিলেন তিনি।
৬০তম মিনিটে চিলির গারি মেদেলের আত্মঘাতী গোলে সমতায় ফেরে পেরু। কিন্তু চার মিনিট পরেই ২৫ গজ দূর থেকে জোরাল শটে চিলিকে এগিয়ে নেন ভার্গাস।
কোপা আমেরিকার ৯৯ বছরের ইতিহাসে কখনই শিরোপা জিততে না পারে নি চিলি।
