সাতক্ষীরায় মোটরসাইকেল চালক নিহত

আপডেট : ৩০ জুন ২০১৫, ১৪:০১
সাতক্ষীরার কালিগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোকছেদ গাজী (৪৫) নামে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। 
 
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের ভাড়াশিমলা মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মোকছেদ গাজী শ্যামনগর উপজেলার কলবাড়ি গ্রামের রব্বানী গাজীর ছেলে। 
 
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ সিংহ বিষয়টি নিশ্চিত করে জানান, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা কালিগঞ্জগামী একটি বাস ভাড়াশিমলা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মোকছেদ গাজী নিহত হন। তার মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।