রাজধানীর বিপণি বিতানে জাল নোট সনাক্তকরণ যন্ত্র দেয়া হচ্ছে। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ও কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগে বিপণি বিতানের নেতাদের কাছে আজ এ যন্ত্র দেয়া হবে। প্রতি বছর ঈদের আগে কেনাকাটায় টাকার লেনদেন বেড়ে যায়। এ সুযোগে সুযোগসন্ধানী অসৎ চক্র জাল নোট ছড়িয়ে দেয়। এ চক্রের তত্পরতা বন্ধের লক্ষ্যে গত কয়েক বছর থেকে বড় বিপণী বিতানে জাল নোট সনাক্তকারী এসব যন্ত্র ব্যবহার হয়ে আসছে।
মঙ্গলবার মতিঝিলে এফবিসিসিআইয়ে বিপণি বিতানের নেতাদের কাছে এ যন্ত্র হস্তান্তর করা হবে। এফবিসিসিআই ছাড়াও বাংলাদেশ ব্যাংকের ঊর্দ্ধতন নেতৃবৃন্দ এতে উপস্থিত থাকবেন।
