জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নে ৭.৬৫ মি.মি দুটি আগ্নেয়াস্ত্র, চারটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলিসহ আহসান আলী (৪৫) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক আহসান উপজেলার মনাকষা ইউনিয়নের রানীনগর ঘোনটোলা গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার দুপুরে (র্যাব) র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান ইউনিয়নের হঠাৎ পাড়ায় একটি পানির পাম্পের ঘরে অভিযান চালিয়ে এসব আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও গুলি সহ আহসান আলীকে আটক করে।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পে মঙ্গলবার বিকাল সাড়ে চারটার দিকে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং এ তথ্য জানানো হয়।
