ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের একটি প্রধান নগরীতে বিধ্বস্ত সামরিক বিমানটিতে মোট ১১৩ জন আরোহী ছিল। দেশটির বিমান বাহিনী প্রধান আগাস সুপ্রিয়ত্তনা ইন্দোনেশীয় টিভি স্টেশন মেট্রো টিভিকে মঙ্গলবার এ ঘটনা সংঘটিত হয়েছে বলে জানান।
তিনি জানান, এ ঘটনায় কেউ বেঁচে নেই। এ পর্যন্ত ৪৯টি মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি বলেন, মেদান নগরীতে বিধ্বস্ত হয়ে বিস্ফোরিত হওয়া হারকিউলিস সি-১৩০ বিমানটিতে ১২ জন নাবিক ও ১০১ জন যাত্রী ছিলেন।
এর আগে কর্তৃপক্ষ আরোহীর সংখ্যা অন্তত ৪৫ জন বলে জানিয়েছিলেন।
