গাজীপুরে ট্রেনে কাটা পড়ে দুইজন মারা গেছেন। বুধবার সকাল সাতটার দিকে জয়দেবপুর থানার পাশে এই ঘটনা ঘটে। তাত্ক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
জয়দেবপুর রেলওয়ে জংশন ফাঁড়ির এএসআই মো. দাদন মিয়া জানান, নিহতদের মধ্যে একজন বৃদ্ধ ও একজন কিশোরী।
পুলিশ জানিয়েছে, সকালে রেললাইন পার হওয়ার সময় তারা ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান।
লাশ দুইটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
