শিয়াল মারার ফাঁদে বাবার মৃত্যু

আপডেট : ০১ জুলাই ২০১৫, ১২:৩৭
 
মুরগীর ফার্মে শিয়ালের আক্রমণ ঠেকাতে তারের বেড়ার সঙ্গে বিদ্যুত্ সংযোগ দিয়েছিলেন মাগুরার শালিখা উপজেলার তিলখড়ি গ্রামের খবির মল্লিক। তবে শিয়াল নয়, সেই তারের জড়িয়ে মারা গেলেন তার বাবা মোশারফ মল্লিক (৬৫)।
 
জানা গেছে, খবির মল্লিক তার মুরগীর ফার্মের চারপাশে গুনা তারের বেড়া দিয়ে প্রতিরাতে বিদ্যুত্ সংযোগ দিয়ে রাখতেন। বুধবার সকালে তার ছেলে মুরগীর খাবার দিতে গিয়ে তারে জড়িয়ে পড়ে। এ সময় তাকে বাঁচাতে ছুটে আসেন দাদা মোশারফ মল্লিক। নাতি ছেলেকে বাঁচাতে সক্ষম হলেও নিজে তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান।