গোপালগঞ্জে র্যাব ৮ অভিযান চালিয়ে ১১ শ’ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
র্যাব-৮, মাদারীপুর ক্যাম্পের একটি টিম এএসপি সুমন রঞ্জন সরকারের নেতৃত্বে বুধবার রাতে গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা ও মুকসুদপুর উপজেলার কদমপুর গ্রামে অভিযান চালিয়ে ১১ শ’ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করে।
আটককৃতরা হলেন- মুকসুদপুর উপজেলার সর্দি গ্রামের মো. লিয়াকত মোল্যার ছেলে মো. নাইম মোল্যা (১৯), গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া গ্রামের মাহাবুব খানের ছেলে লিটন খান (৩২) ও একই উপজেলার চরমানিকদহ গ্রামের মৃত আবু হানিফ মোল্যার ছেলে লেলিন মোল্যা (৪০)।
র্যাব-৮, মাদারীপুর ক্যাম্পের এএসপি সুমন রঞ্জন সরকার জানান, মুকসুদপুর উপজেলার কদমপুর গ্রামের ইয়াবা ক্রয়-বিক্রির সময় মাদক ব্যবসায়ী মো. নাইম মোল্যার কাছ থেকে ৫০২ পিস ইয়াবা ও গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা গ্রামের মোল্যা ফিলিং স্টেশনের পাশে ইয়াবা বিক্রির সময় লিটন খান, লিয়াকত মোল্লার কাছ থেকে ৬ শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক ৩ মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গোপালগঞ্জ ও মুকসুদপুর থানা পুলিশের কাছে মামলা দায়েরের জন্য হস্তান্তর করা হয়েছে।
