শিশুকে কুয়ায় ফেলে হত্যার অভিযোগ

আপডেট : ০২ জুলাই ২০১৫, ১৫:৪২
 
জেলার নালিতাবাড়ীতে শাহীনা (২) নামে এক শিশুকে কুয়ায় ফেলে হত্যার অভিযোগ উঠেছে সৎমায়ের বিরুদ্ধে। বৃহস্পতিবার ভোর রাতে ফায়ার সার্ভিস পশ্চিম সমশ্চূড়া গ্রামে পৌেঁছ  লাশ উদ্ধার করে। ঘটনার পর থেকে শাহীনার সৎমা ফরিদা বেগম পলাতক রয়েছেন।
 
পুলিশ ও শিশুর পিতা শাহা আলী জানান, শাহীনা বেশ কিছুদিন যাবত তার দাদা-দাদির কাছে থাকতো। কয়েকদিন ধরে শ্বশুরবাড়ির লোকজনের সাথে ফরিদার বিবাদ চলছিল। বিবাদের জের ধরে বুধবার রাতে ফরিদা ও শাহীনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বাড়ির পাশের কুয়াতে শাহীনার লাশ পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে ভোর রাত তিনটার দিকে লাশ উদ্ধার করে।
 
শাহীনার বাবা শাহা আলী ঢাকার মিরপুরে ভ্যান চালান আর মা ফাতেমা বেগম গার্মেন্টসে কাজ করে।
 
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফসিহুর রহমান জানান, ফরিদার বাবার বাড়ি পার্শ্ববর্তী ঝিনাইগাতী থানার সন্ধ্যাকুড়া গ্রামে। তাকে গ্রেফতারের অভিযান চলছে।
এ ব্যাপারে শাহীনার দাদা জাহেদ আলী বাদি হয়ে মামলা করেছে।