বাংলাদেশ আওয়ামী লীগের ৬৬তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে সিঙ্গাপুরে তরুণ লীগের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সিঙ্গাপুর তরুণ লীগের সভাপিত মাহবুব আবেদিনের সভায় বলেন, তরুণ লীগ তরুণ সমাজের অহংকার। বতর্মানে বাংলাদেশ আওয়ামী লীগের উন্নয়ন কার্যক্রমে তরুণ লীগ সব সময় কাজ করছে। সারা বিশ্বেই তরুণ লীগের শাখা রয়েছে।
সভায় তরুণ লীগের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হাওলাদার বলেন, দেশের উন্নয়নে সিঙ্গাপুর তরুণ লীগ সব সময় কাজ করবে। সিঙ্গাপুর প্রবাসী তরুণদের তরুণ লীগে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানের প্রধান অতিথি সিঙ্গাপুর আওয়ামী লীগ নেতা বেলায়েত হোসেন।
বিশেষ অতিথি ছিলেন সিঙ্গাপুর আওয়ামী লীগ নেতা কনক আহমেদ চৌধুরী। সভায় আরও উপস্থিত ছিলেন তরুণ লীগের পরিমল ভুইয়া, এনামুল হক, আমিনুল ইসলাম জীবন, মেহেদী হাসান চৌধুরী প্রমুখ। -প্রেস বিজ্ঞপ্তি
