চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাটে যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তার নাম জানা যায় নি।
শুক্রবার সকালে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়।
ফটিকছাড়ি থানার ওসি মফিজ উদ্দিন জানান, সকালে নাজিরহাট ব্রিজের কাছে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
তিনি বলেন, আনুমানিক ৩০/৩২ বছর বয়সী ওই যুবকের পরিচয় জানা যায়নি। কালো টি-শার্ট ও জিন্স পরিহিত ওই যুবকের শরীরের বিভিন্ন অংশে ছুরির আঘাত ছিল।
