সাইনোসাইটিস ও মাইগ্রেনের সমস্যা সাধারণভাবে শরীরকে কাবু করে দেয়। তীব্র মাথাব্যথা হলে তা সহ্য করা অনেক সময় দুঃসহ হয়ে ওঠে। এই কারণে যেমন মেজাজ খারাপ হয়ে যায়, তেমনি অনেক সময় কাজ করাও সম্ভব হয়ে ওঠে না। তবে মাইগ্রেনের সমস্যায় কিছু ঘরোয়া পদ্ধতির কথা বলেছেন বিশেষজ্ঞরা।
বিশেষজ্ঞদের মতে, বিভিন্ন ধরণের চা মাইগ্রেনের সমস্যা থেকে মুক্তি দিতে পারে। এবার জেনে নেয়া যাক কোন কোন ধরনের চা এই সমস্যার সমাধান দিতে পারে।
গ্রিন টি:
গ্রিন টিতে রয়েছে একটি নির্দিষ্ট মাত্রার ক্যাফেরিন, যা সব ধরনের মাথাব্যথায় কাজে দেয়। এতে একটু লেবু মিশিয়ে নিন উপকার পাবেন।
আদা চা:
আদা সবসময়ই স্বাস্থ্যের পক্ষে উপকারী। এর মধ্যে থাকা উপাদান মাথার ব্যথায় দারুণ কাজে দেয়। তবে গর্ভবতী মহিলারা আদা দেয়া চা এড়িয়ে চলবেন। এতে গর্ভপাতের আশঙ্কা বেড়ে যায়।
লেবু চা:
এটি সবচেয়ে প্রচলিত চায়ের ধরণ। দুধ-চিনি ছাড়া এককাপ চায়ে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে খান, ফল পাবেন।
রোজমেরি চা:
রোজমেরি চা মাথাব্যথায় অসাধারণ কাজ করে। যন্ত্রণাকারী কোষগুলিকে প্রশমিত করে মাথাব্যথাকে নিয়ন্ত্রণ করে রোজমেরি চা। এছাড়া ওজন কমাতেও এর জুড়ি নেই।
পুদিনা চা:
চায়ের মধ্যে পুদিনা পাতা মিশিয়ে খেলে তা মাইগ্রেনের ব্যথা সারিয়ে দেয়। দুধ ছাড়া চা বানিয়ে তাতে কয়েকটি পুদিনার পাতা ফেলে কিছুক্ষণ পর সেই চা খেতে হবে।
দারুচিনি চা:
মাইগ্রেনের সমস্যায় দারুণ কাজে দেয় দারুচিনি চা। এক কাপে অর্ধেক চা চামচ দারুচিনি গুড়ো মেশান অথবা ছোট দারুচিনির টুকরো চায়ের মধ্যে কয়েকমিনিট ভিজিয়ে রেখে তারপর খেতে পারনে।
এলাচ চা:
এলাচও চায়ে মিশিয়ে খেলে মাথাব্যথার সমস্যায় কাজে দেয়। চা বানানোর সময় কয়েকটি এলাচ ফেলে ফুটিয়ে নিয়ে পারেন।
