নেত্রকোনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা

আপডেট : ০৩ জুলাই ২০১৫, ১৪:২৭
নেত্রকোনা জেলা শহরের আনন্দবাজারে বৃহস্পতিবার রাত ১০টার দিকে দুর্বত্তদের গুলিতে অঞ্জন কুমার দাস ভুট্টো (৩৫) নামে এক যুবক  নিহত হয়েছেন। তিনি ছিলেন নেত্রকোনা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি। ঘটনার সময় ভুট্টো তারই বন্ধু সাইফুল ইসলাম বাবলুর ব্যবসায়িক চেম্বারে বসা ছিলেন। 
 
পুলিশ ঘটনার রহস্য বের করতে চেম্বারের মালিক সাইফুল ইসলাম বাবলুর কর্মচারী রিপনকে আটক করা হয়েছে। পিস্তল না রিভলবারের গুলিতে তিনি নিহত হয়েছেন তা এখানও যানা যায়নি। 
 
সূত্র জানিয়েছে, মসজিদ কোয়ার্টারস্থ কো-অপারেটিভ ব্যাংক এলাকার বাসিন্দা মৃত গঙ্গাচরণ দাসের পুত্র অঞ্জন কুমার দাস ভূট্টো এবং সাইফুল ইসলাম বাবুল বৃহস্পতিবার রাত ১০টার দিকে বাবলুর আনন্দ বাজারের ব্যবসায়িক চেম্বারে বসে কয়েকজন বন্ধু নিয়ে আড্ডা দিচ্ছিলেন। আড্ডার এক পর্যায়ে এক পর্যায়ে ভূট্টো পেটে গুলিবিদ্ধ হন। 
 
তাকে প্রথমে নেত্রকোনা আধূনিক সদর হাসপাতালে পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর আংশকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান। 
IMG0
 
নেত্রকোনা মডেল থানার ওসি মো. মাছুদুল আলম জানান, আনন্দ বাজারে বাবলুর চেম্বারে বন্ধুদের নিয়ে আড্ডা দেয়ার সময় অঞ্জন গুলিবিদ্ধ হন। তবে কে বা কারা কি কারণে ভূট্টোকে গুলি করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার রহস্য উৎঘাটনের জন্য চেম্বারের মালিক সাইফুল ইসলাম বাবুল তার কর্মচারী রিপনকে আটক করা হয়েছে। ঢাকায় তার লাশের ময়না তদন্ত করা হচ্ছে বলে পুলিশ জানায়।