নিউইয়র্কে আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব আগামী ২৯ আগস্ট নৌবিহারের আয়োজন করেছে। ইস্ট রিভারে প্রেসক্লাবের সদস্য এবং আমন্ত্রিত মিডিয়া কর্মী অতিথিদের নিয়ে নৌবিহারটি অনুষ্ঠিত হবে। স্থানীয় সময় বুধবার নিউইয়র্কের জ্যামাইকার একটি রেস্টুরেন্টে আয়োজিত এক ইফতার পার্টিতে এসব কথা জানান আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের কর্মকর্তারা।
কর্মকর্তারা জানান, কুইন্সের ফ্লাশিং থেকে বিলাসবহুল জাহাজ ছেড়ে যাবে এবং তা ম্যানহাটানের চারপাশে প্রদক্ষিণ করবে। নৌ বিহারে থাকবে সেমিনার ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
তারা আরো জানান, উত্তর আমেরিকার বাংলাদেশি অভিবাসীদের কথামালা সম্মলিত একটি বই প্রকাশনার কাজও চলছে।
আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি নাজমুল আহসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দর্পণ কবীরের সঞ্চালনায় ইফতার অনুষ্ঠানে নিউইয়র্কের বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা অংশ নেন।
IMG0
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আরটিভি ইউএসএ‘র নির্বাহী প্রধান কাজী শামসুল হক, প্রবীণ সাংবাদিক আহমেদ মূসা, সাপ্তাহিক ঠিকানার সম্পাদক ও আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের কার্যকরী সদস্য লাবলু আনসার, টিবিএন২৪ টিভির প্রধান বার্তা সম্পাদক আশরাফুল হাসান বুলবুল, সাপ্তাহিক বর্তমান বাংলার সম্পাদক বেলাল আহমেদ, সাপ্তাহিক প্রবাস সম্পাদক ও আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ সাঈদ, সাংবাদিক ও কমিউনিটি এ্যাক্টিভিস্ট আকবর হায়দার কিরণ, সাপ্তাহিক বাঙালীর সোহেল সুমন, সাপ্তাহিক ঠিকানার আবুল কাশেম, প্রবাস নিউজ ডটকমের সম্পাদক শামীম আহমেদ ও ব্যবস্থাপনা সম্পাদক আনোয়ার হোসেন বাবর, আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও বাংলা টিভির পরিচালক রিজু মোহাম্মদ, ফ্রিল্যান্স সাংবাদিক ও চিত্রশিল্পী টিপু আলম, আরটিভির যুক্তরাষ্ট্র প্রতিনিধি শাহাদাত হোসেন সবুজ, টাইম টিভির সাংবাদিক জাকির হোসেন জাহিদ, বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন ও সাংস্কৃতিক কর্মী নুসরাত তন্বী প্রমুখ। এছাড়া যুক্তরাষ্ট্র সফররত সাংবাদিক শওকত ওসমান রচি এবং এ হাই স্বপন অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের কার্যকরী সদস্য ও এনটিভি ইউএসএ‘র বার্তা প্রধান তাওহীদুল ইসলাম নতুন কর্মস্থল ভয়েস অফ আমেরিকা’য় যোগ দেওয়ায় ক্লাবের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়।
