মাগুরার শালিখায় হাত ও চোখ বাধা অবস্থায় এক ব্যক্তির গুরিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার পেয়ারপুর গ্রামের রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম ঠান্ডু মন্ডল (৪৫)। তিনি ঝিনাইদহ জেলার সদর উপজেলার দোড়া বেতাই গ্রামের রজব আলী মন্ডলের ছেলে।
শালিখা থানার ওসি আবু জিহাদ জানান, শুক্রবার সকাল সাড়ে ৮ টা দিকে এলাকাবাসীর খবরের ভিত্তিতে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। এ সময় তার হাত ও চোখ বাধা ছিল। এছাড়া নিহতের শরীরের একাধিক গুলির চিহ্ন রয়েছে। পরে নিহতের পরিবারের সদস্যরা এসে লাশ সনাক্ত করেন।
ময়না তদন্তের জন্য মৃতদেহ মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহতের পরিবারের দাবি, তিনদিন আগে প্রশাসনের পরিচয় দিয়ে কয়েকজন লোক তাকে নিজ বাড়ি থেকে ধরে নিয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
