জেলার দীঘিনালা উপজেলার হেডম্যান পাড়ায় আমীর হোসেন (৫০) নামে এক হিল আনসারকে গুলি করে হত্যা করা হয়েছে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন টিটো জানান, শুক্রবার দুপুরে হেডম্যান পাড়া আনসার ক্যাম্পে হিল আনসার মো. রফিক (৩৫) গুমাচ্ছিলেন। এ সময় তার সঙ্গে আমীর হোসেন (৫০) দায়িত্বরত ছিলেন।
বিকেল সাড়ে তিনটার দিকে সহকর্মী আমীর হোসেনের সঙ্গে তার বাক্বিতণ্ডা হয়।এক পর্যায়ে রফিক নিজের কাছে থাকা অস্ত্র দিয়ে আমীর হোসেনকে গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আমীর হোসেন পানছড়ির মুসলিম পাড়ার বাসিন্দা।
এ ঘটনার পর রফিক অস্ত্র ও কয়েক রাউন্ড গুলি নিয়ে পাহাড়ের জঙ্গলে পালিয়ে যায়। তার বাড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায়।এ রির্পোট লেখা পর্যন্ত তাকে পুলিশ উদ্ধার করতে পারেনি।
খবর পেয়ে তাৎক্ষণিক দীঘিনালা জোন অধিনায়ক লে. কর্নেল মহসীন রেজা ঘটনাস্থলে ছুটে যান।
