জেলার শ্রীনগর উপজেলার আলমপুর এলাকার ইছামতির শাখা নদীতে বালুবাহী বাল্কহেট ও মাটিবাহী ট্রলারের মুখোমুখি সংঘর্ষে আক্তার হোসেন (৪০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। শ্রীনগর থানা পুলিশ শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
শ্রীনগর থানার এসআই উত্তম কুমার জানান, সংঘর্ষের সময় মাটি কাটার শ্রমিক আক্তার হোসেন মাটির ট্রলারের সামনের অংশে থাকায় সংঘর্ষে চাপা খেয়ে ঘটনাস্থলেই মারা যান। ময়নাতদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তার বাড়ি পাবনা জেলায়।
