এইচএসসি পরীক্ষা-২০১৯

আপডেট : ০৪ মার্চ ২০১৯, ১৯:৫৫

Rules of Cloze Test

 

Rule-01: Stop এর পর verb এর সাথে ing হয়। যেমন : Stop writing.

Rule-02: Start এরপর Verb এর সাথে ing হয়। যেমন: Start cooking.

Rule-03: শূন্যস্থানের (-) বামে Adverb থাকলে শূন্যস্থানে Adjective হবে। যেমন : The girl is very nice.

Rule-04: শূন্যস্থানের (-) বামে Be Verb এবং ডানে Preposition থাকলে শূন্যস্থানে Adjective বসাতে হবে।

যেমন : Jemi is expert in computer.

Rule-05: Noun বাক্যের শেষে থাকলে শূন্যস্থান (-) থাকে এবং পরে ক্রিয়া/সাহায্যকারী ক্রিয়া থাকে তবে শূন্যস্থানে Noun ব্যবহার

হয়। যেমন : Honesty is the best policy.

Rule-06 : শূন্যস্থানের বামে Article এবং Adjective থাকলে শূন্যস্থানে Noun হবে।

যেমন : A good proposal will be

accepted by the committee.

Rule-07 : Preposition এরপর Verb এর সাথে ing হয়। যেমন : Mr. Prottoy is fond of reading.

Rule-08: of/without/by/from/for/in এর পর Verb এর সাথে ing হয়। যেমন: You can not prosper in life

without working hard.

Rule-09: শূন্যস্থানের বামে few/a few/little/ a little/much/none/many/only/every.

some/any/no ইত্যাদি থাকলে

শূন্যস্থানে Noun হবে। যেমন: I have few friends.

Rule-10: শূন্যস্থানের বামে সাহায্যকারী ক্রিয়া এবং ডানে Noun থাকলে শূন্যস্থানে Noun ব্যবহার হবে।

যেমন: The table is made of wood.

Rule-11: দুটি Noun এর বামে Preposition ব্যবহার হবে। যেমন: He is a child of future.

Rule-12: শূন্যস্থানের বামে Article এবং ডানে Noun থাকলে শূন্যস্থানে Adjective হবে। এছাড়া অর্থানুসারে Adjective  হতে

পারে। যেমন: A truthful man is honored by all.

 

Rule-13: শূন্যস্থানের বামে Subject এবং ডানে Preposition তার পর Noun থাকলে শূন্যস্থানে Adjective হবে। যেমন: The

girls expert in ICT can shine in life.

 

Rule-14: শূন্যস্থানের বামে Subject, ডানে Verb ছাড়া অন্য Word  থাকলে শূন্যস্থানে Tense অনুসারে Verb হবে।

যেমন : I Shall go home tomorrow.

Rule-15: শূন্যস্থানের পূর্বে Noun/pronoun এবং তারপর বাক্যে Verb ছাড়া অন্য Words থাকলে শূন্যস্থানে Were হবে। 

বাক্যের অর্থের উপর নির্ভর করে Tense অনুযায়ী Verb ব্যবহার করতে হবে।

যেমন:  He goes to market every day.

Rule-16: অনেক ক্ষেত্রে ব্র্যাকেটের Verb টি passive form হয় এবং এরপরে অন্য একটি verb থাকলে দুটির মধ্যে to বসে।

যেমন : You are not allowed to leave the room.

Rule-17: শূন্যস্থানের ব্রাকেটে Adverb এবং ডানে Noun phrase থাকলে  শূন্যস্থানে Tense অনুযায়ী Verb বসে।

যেমন : He never tells a lie.

Rule-18:  Have/has/had/passive voice এর মূল verb past participle হয়। যেমন:  He has done the task.

Rule-19:  শূন্যস্থানের পূর্বে কিছুই না থাকলে এবং পরে Verb ছাড়া অন্যান্য শব্দ থাকলে তা যদি Imperative Sentence হয়

তাহলে শূন্যস্থানে Verb এর present form হয়। যেমন: Take care of your health.

Rule-20: Verb এবং Noun এর বামে অধিকাংশ সময় Preposition ব্যবহার হয়।

যেমন : A pen was bought her little daughter.