বিজ্ঞান
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের পাঠ্যবইয়ের ১ম অধ্যায় (প্রাণিজগতের শ্রেণিবিন্যাস) এর সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর করতে যে বিষয়গুলো জানা থাকা প্রয়োজন তা তুলে ধরছি।
৪. শ্রেণি- উভচর ( Amphibia)
সাধারণ বৈশিষ্ট্য
দেহত্বক আঁঁইসবিহীন।
ত্বক নরম, পাতলা, ভেজা ও গ্রন্থিযুক্ত।
শীতল রক্তের প্রাণী।
পানিতে ডিম পাড়ে। জীবনচক্রে সাধারণ ব্যাঙাচি দশা দেখা যায়।
উদাহরণ: সোনাব্যাঙ, কুনোব্যাঙ।
৫. শ্রেণি- সরীসৃপ ( Reptilia)
সাধারণ বৈশিষ্ট্য
বুকে ভর করে চলে।
ত্বক শুষ্ক ও আঁঁইশযুক্ত।
চারপায়েই পাঁচটি করে নখরযুক্ত আঙ্গুল আছে।
উদাহরণ: টিকটিকি, কুমির, সাপ।
৬. শ্রেণি- পক্ষীকুল ( Aves)
সাধারণ বৈশিষ্ট্য
দেহ পালকে আবৃত।
দুটি ডানা, দুটি পা ও একটি চঞ্চু আছে।
ফুসফুসের সাথে বায়ু থলি থাকায় সহজে উড়তে পারে।
হাড় শক্ত, হালকা ও ফাঁপা।
উদাহরণ: কাক, দোয়েল, হাঁস।
৭. শ্রেণি- স্তন্যপায়ী ( Mammalia)
সাধারণ বৈশিষ্ট্য
দেহ লোমে আবৃত।
ব্যতিক্রমি স্তন্যপায়ী প্রাণী ছাড়া সবাই সন্তান প্রসব করে।
হূিপণ্ড চার প্রকোষ্ঠ বিশিষ্ট।
উদাহরণ: মানুষ,উট,বাঘ।
