ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ০৪ জুলাই ২০১৫, ১২:২৭
ঢাকা-বরিশাল মহাসড়কে শনিবার সকালে ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্ট্যান্ডে একটি নসিমনকে বরিশালগামী একটি ট্রাক পিছন থেকে ধাক্কা দিলে নসিমনটি উল্টে খাদে পড়ে যায়। 
 
এসময় নসিমনে থাকা কবির খাঁ (১০) ও তার পিতা নসিমন চালক জামাল খাঁ-কে (৪০) গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিসৎক মৃত ঘোষণা করে। 
 
নিহত কবির খাঁ চরভদ্রাসন উপজেলার ডিগ্রীরচরের জামাল খাঁর পুত্র।