নড়াইলে ৩শ’ ৬৪ বোতল ফেন্সিডিলসহ আটক ৪

আপডেট : ০৪ জুলাই ২০১৫, ১৩:৪৮


নড়াইলে ৩শ’ ৬৪ বোতল ফেন্সিডিলসহ চারজনকে আটক করেছে ডিবি পুলিশ। শনিবার সকালে নড়াইল-যশোর সড়কের সীতারামপুর ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় ফেন্সিডিল বহনের কাছে ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়েছে।

নড়াইল ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, নড়াইল -যশোর সড়কের সীতারামপুর ব্রিজ এলাকায় ডিবি পুলিশের একটি দল নিয়মিত তল্লাশীকালে যশোর থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাসে (ঢাকা মেট্রো-চ-১৫৭৬২৯) তল্লাশী চালিয়ে ৩শ’ ৬৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এ সময় ঢাকার সাভার উপজেলার সুজন আহম্মেদ, মোঃ ভাষানী, মোঃ জাহিদ হোসেন এবং নবাবগঞ্জের আবুল কালাম আজাদকে আটক করা হয় এবং তাদের ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়।

এ ব্যাপারে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।