খুলনায় যুবকের লাশ উদ্ধার

আপডেট : ০৪ জুলাই ২০১৫, ১৪:৩১
 
খুলনার লবনচরা এলাকার সোবহান অটোরাইস মিলের পরিত্যক্ত একটি টয়লেট থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
 

জানা গেছে, শনিবার সকালে ছড়িয়ে পড়া লাশের গন্ধ টের পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ ৩০/৩২ বছর বয়সের ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে।