কাশ্মিরে সেনা-জঙ্গি সংঘর্ষ, নিহত ৫

আপডেট : ২০ নভেম্বর ২০১৮, ১২:০৬

জম্মু-কাশ্মিরের একটি গ্রামে সেনা ও জঙ্গিদের সংঘর্ষে কমপক্ষে ৫ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরো অনেকে। খবর এনডিটিভির। 

এনডিটিভির খবরে বলা হয়, আজ মঙ্গলবার সকালে এই সংঘর্ষ বাঁধে। এতে ভারতীয় একজন সেনা এবং ৪ জঙ্গি নিহত হয়। এছাড়া ভারতীয় ৩ জন সেনা গুরুতর আহত হন।  

শ্রীনগর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে নাদিগাম গ্রামে দেশটির পুলিশ ও সেনাবাহিনী মিলে যৌথ অভিযান চলাকালে তাদের ওপর অতর্কিতে গুলিবর্ষণ করতে থাকে জঙ্গিরা। এতে পাল্টা আক্রমণ চালায় যৌথবাহিনী।  

ইত্তেফাক/এসআর